ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ব্যয়সহ সার্বিক নির্বাচনী হিসাব নির্বাচন কমিশন-এ জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১২ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এ হিসাব বিবরণী জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত প্রতিবেদনে জানানো হয়, নির্বাচনে মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা।
এর মধ্যে ২২৫ প্রার্থীর জন্য দলীয় অনুদান হিসেবে দেওয়া হয়েছে প্রায় ৪ কোটি টাকা। ফলে প্রতি প্রার্থী গড়ে দেড় থেকে দুই লাখ টাকার মতো সহায়তা পেয়েছেন।
ইসিতে জমা দেওয়া হিসাব অনুযায়ী, নির্বাচনী ইশতেহার তৈরি ও মুদ্রণ, সংবাদ সম্মেলন আয়োজন, প্রচারসামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং বিভিন্ন মাধ্যমে প্রচারণায় এ অর্থ ব্যয় করা হয়েছে।
খাতভিত্তিক ব্যয়ের মধ্যে নির্বাচনী প্রচারণায় ব্যয় হয়েছে ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা। এছাড়া পরিবহন খাতে ৮ হাজার ৭০০ টাকা, জনসভা ও সফরে ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা ব্যয় দেখানো হয়েছে।
এছাড়া স্টাফ ব্যয়, আবাসন ও প্রশাসনিক খাত এবং অন্যান্য বিবিধ খাতেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয়ের তথ্য তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয়লাভ করে, যার মধ্যে দলটি এককভাবে ৬৮টি আসনে বিজয়ী হয় যা তাদের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬