রোববার, ১৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউল ইসলামকে দুদকের জিজ্ঞাসাবাদ, কার্যালয়ে তল্লাসী

দুর্নীতির অভিযোগে খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)। এসময় তার কক্ষে তল্লাসি এবং বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করা হয়। গতকাল বুধবার দুপুরে খুলনা ওয়াসা ভবনে এ অভিযান চালায় দুদক। দুদক ও ওয়াসা সুত্রে জানাগেছে, প্রকৌশলী রেজাউল ইসলাম ওয়াসার পানি সরবরাহ প্রকল্প ফেজ-২ এর রুটিন দায়িত্বে প্রকল্প পরিচালক থাকা অবস্থায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, অনৈতিক লেনদেনের মাধ্যমে তিনি ২০২৫ সালে প্রকল্প পরিচালক হন। ঔই সময় পদটি পেতে একটি প্রভাবশালী মহলকে প্রায় ৯০ কোটি টাকার খালি চেক দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরবর্তীতে দুর্নীতির অভিযোগ উঠলে তাকে প্রকল্প পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়৷ অন্যদিকে গত ২৭ সেপ্টেম্বর খুলনা ওয়াসার গ্রাহকদের ৫ হাজার গৃহ সংযোগ পাইপ ও ফিটিংস স্থাপনের কাজের চুড়ান্ত বিলে একই সংযোগে দ্ধিতীয়বার বিল জমা দেওয়ার অভিযোগে রেজাউল ইসলামকে শোকজ করা হয়। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। এবিষয়ে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদ ফজল বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি তদন্তনাধীন রয়েছে। এবিষয়ে নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয় এবং তিনি শোকজের উপযুক্ত জবাব দেবেন।

খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউল ইসলামকে দুদকের জিজ্ঞাসাবাদ, কার্যালয়ে তল্লাসী