শুক্রবার, ১২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদক, শিক্ষা ও নদী দূষণ নিয়ে উদ্বেগ

খাল খনন প্রকল্পে সজাগ থাকার নির্দেশ জেলা প্রশাসকের

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারের অগ্রাধিকারভুক্ত খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আরও সজাগ ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক জিএম ড. সরফরাজ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, নাগরিক সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লাখাই উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এতে কৃষি, শিক্ষা, আইনশৃঙ্খলা, পরিবেশ, যোগাযোগ ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন বক্তারা।

আলোচনায় বক্তারা বলেন, লাখাই হাওরবেষ্টিত একটি সম্ভাবনাময় উপজেলা। ধান, মাছ, দুধ, ডিম ও মাংস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শিল্পবর্জ্যের কারণে সুতাং নদী অস্তিত্ব সংকটে পড়েছে। নদীতে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, সরিষাভিত্তিক মধু চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থী রোধ এবং বুল্লাবাজার চৌরাস্তায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেন, লাখাইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও মাদকের ভয়াল থাবা পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর সফল বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

#খাল_খনন_প্রকল্প #লাখাই_খবর #লাখাই_পুলিশ_অভিযান #জেলা_প্রশাসক

চেকপোস্ট

শুক্রবার, ১২ জুন ২০২৬

খাল খনন প্রকল্পে সজাগ থাকার নির্দেশ জেলা প্রশাসকের

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারের অগ্রাধিকারভুক্ত খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আরও সজাগ ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক জিএম ড. সরফরাজ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, নাগরিক সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লাখাই উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এতে কৃষি, শিক্ষা, আইনশৃঙ্খলা, পরিবেশ, যোগাযোগ ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন বক্তারা।

আলোচনায় বক্তারা বলেন, লাখাই হাওরবেষ্টিত একটি সম্ভাবনাময় উপজেলা। ধান, মাছ, দুধ, ডিম ও মাংস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শিল্পবর্জ্যের কারণে সুতাং নদী অস্তিত্ব সংকটে পড়েছে। নদীতে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, সরিষাভিত্তিক মধু চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থী রোধ এবং বুল্লাবাজার চৌরাস্তায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেন, লাখাইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও মাদকের ভয়াল থাবা পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর সফল বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত