রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হাসপাতালে দুইজন আশঙ্কাজনক

গোবিন্দগঞ্জে বাড়িতে তৈরি বিষাক্ত মদ পান করে যুবকের মৃত্যু

বাড়িতে মদ তৈরি করে পান করেন তিন যুবক। ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাড়িতে তৈরি বিষাক্ত অ্যালকোহল ও মাদকদ্রব্য মিশিয়ে পান করে সোহাগ মন্ডল (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৭ জুন) বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মন্ডলের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব প্রধান।

নিহত সোহাগ মন্ডল উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার তরফকামাল গ্রামের সোহাগ মন্ডল, তার ভাই সৈকত মন্ডল এবং একই গ্রামের মজিবর রহমান মিলে অ্যালকোহল, বাংলা মদ ও নেশাজাতীয় ট্যাবলেট একসঙ্গে মিশিয়ে পান করেন। এরপরই তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মন্ডলের মৃত্যু হয়।

বর্তমানে আহত সৈকত মন্ডল ও মজিবর রহমান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

#মাদক #গাইবান্ধা #যুবকেরমৃত্যু

চেকপোস্ট

রোববার, ০৭ জুন ২০২৬

গোবিন্দগঞ্জে বাড়িতে তৈরি বিষাক্ত মদ পান করে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাড়িতে তৈরি বিষাক্ত অ্যালকোহল ও মাদকদ্রব্য মিশিয়ে পান করে সোহাগ মন্ডল (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৭ জুন) বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মন্ডলের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব প্রধান।

নিহত সোহাগ মন্ডল উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার তরফকামাল গ্রামের সোহাগ মন্ডল, তার ভাই সৈকত মন্ডল এবং একই গ্রামের মজিবর রহমান মিলে অ্যালকোহল, বাংলা মদ ও নেশাজাতীয় ট্যাবলেট একসঙ্গে মিশিয়ে পান করেন। এরপরই তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মন্ডলের মৃত্যু হয়।

বর্তমানে আহত সৈকত মন্ডল ও মজিবর রহমান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত