রাধানগর ইউপি নির্বাচন ঘিরে ঈদ শুভেচ্ছা জানালেন মাসুদ রানা আকিনুর
আসন্ন রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী মো. মাসুদ রানা আকিনুর।তিনি ঈদ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় এলাকার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, ঈদ মানেই পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করা।মো. মাসুদ রানা আকিনুর জানান, নির্বাচিত হলে তিনি ৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন। জনগণের অধিকার ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে সাধারণ মানুষের পাশে ছিলেন। করোনা মহামারি থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে তার সক্রিয় ভূমিকা এলাকাজুড়ে ইতিবাচক প্রভাব ফেলেছে।
আসন্ন নির্বাচনকে ঘিরে ঈদের এই সময়ে তিনি বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।