বুধবার, ২৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্বাস্থ্যবিধি মেনে কুরবানির আহ্বান

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মাওলানা আল-আমিন দেওয়ান

ছবি: মাওলানা মো. আল-আমিন দেওয়ান।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ গাজীপুর জেলা সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসার শিক্ষা দেয়। কুরবানির প্রকৃত তাৎপর্য হলো আত্মকেন্দ্রিকতা ও অহংকার পরিহার করে মানবকল্যাণে আত্মনিয়োগ করা।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-দরিদ্র সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সবাই মিলে সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান তিনি।

মাওলানা আল-আমিন দেওয়ান দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে কুরবানি সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের জীবনে।

#ঈদুল_আজহা #ঈদ_শুভেচ্ছা #আল_আমিন_দেওয়ান

চেকপোস্ট

বুধবার, ২৭ মে ২০২৬

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মাওলানা আল-আমিন দেওয়ান

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ গাজীপুর জেলা সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসার শিক্ষা দেয়। কুরবানির প্রকৃত তাৎপর্য হলো আত্মকেন্দ্রিকতা ও অহংকার পরিহার করে মানবকল্যাণে আত্মনিয়োগ করা।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-দরিদ্র সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সবাই মিলে সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান তিনি।

মাওলানা আল-আমিন দেওয়ান দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে কুরবানি সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের জীবনে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত