চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলটি। সোমবার (২৪ মার্চ) রাত ১২টায় রাজধানীর বাংলামোটর থেকে শুরু হওয়া এই মিছিল শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে পুনরায় বাংলামোটরে এসে শেষ হয়।

এনসিপির নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আবদুল হান্নান মাসউদ বিশ্ব কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক। তার ওপর হামলা মানে জুলাই বিপ্লবের ওপর হামলা, যা জাতি কখনোই মেনে নেবে না। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সংশ্লিষ্ট রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, জয়নাল আবেদীন শিশির, মাজহারুল ইসলাম ফকির, আসাদ বিন রনি, আহমেদ আসিকীন, ইসমাইল হোসেন সিরাজীসহ আরও অনেকে।

নেতারা আরও বলেন, এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। তারা প্রশাসনের কাছে দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেছেন, এই হামলার পেছনে বিএনপির নেতাকর্মীরা জড়িত।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৫

featured Image

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলটি। সোমবার (২৪ মার্চ) রাত ১২টায় রাজধানীর বাংলামোটর থেকে শুরু হওয়া এই মিছিল শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে পুনরায় বাংলামোটরে এসে শেষ হয়।

এনসিপির নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আবদুল হান্নান মাসউদ বিশ্ব কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক। তার ওপর হামলা মানে জুলাই বিপ্লবের ওপর হামলা, যা জাতি কখনোই মেনে নেবে না। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সংশ্লিষ্ট রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, জয়নাল আবেদীন শিশির, মাজহারুল ইসলাম ফকির, আসাদ বিন রনি, আহমেদ আসিকীন, ইসমাইল হোসেন সিরাজীসহ আরও অনেকে।

নেতারা আরও বলেন, এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। তারা প্রশাসনের কাছে দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেছেন, এই হামলার পেছনে বিএনপির নেতাকর্মীরা জড়িত।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত