জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এর পথসভায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, "জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।" তিনি আরও বলেন, "অসহিষ্ণু রাজনৈতিক চর্চা আমরা পুনরায় দেখতে চাই না বাংলাদেশে।"
এছাড়া, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও ক্ষোভ প্রকাশ করেছেন।
এ হামলা ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে, যখন হান্নান মাসউদ তার পথসভা পরিচালনা করছিলেন। হামলায় আবদুল হান্নান মাসউদসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাতেই ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৫