চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় ছাত্রদলের ঢাকার সব ইউনিট অংশগ্রহণ করবে।

এছাড়াও বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে ছাত্রদল। এরপর ঢাকায় ফিরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবে সংগঠনটির নেতাকর্মীরা।

সারাদেশে ছাত্রদলের সব জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা বিএনপির ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৫

featured Image

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় ছাত্রদলের ঢাকার সব ইউনিট অংশগ্রহণ করবে।

এছাড়াও বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে ছাত্রদল। এরপর ঢাকায় ফিরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবে সংগঠনটির নেতাকর্মীরা।

সারাদেশে ছাত্রদলের সব জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা বিএনপির ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত