চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

রাজধানীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজধানীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন দমনসহ বিভিন্ন দুষ্কৃতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ান (৫৩), আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে মারুফ হোসেন সিফাতকে দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সিফাতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।

এরপর রাত ৯টার দিকে মহর হোসেন দেওয়ানকে উত্তখানের দেওয়ান বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় দুটি মামলা রয়েছে।

এছাড়া, রাত সাড়ে ৮টার দিকে বোরহানউদ্দিন রাসেলকে বাংলামোটর এলাকায় গ্রেপ্তার করা হয়। রাসেল দুষ্কৃতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজধানীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৫

featured Image

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন দমনসহ বিভিন্ন দুষ্কৃতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ান (৫৩), আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে মারুফ হোসেন সিফাতকে দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সিফাতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।

এরপর রাত ৯টার দিকে মহর হোসেন দেওয়ানকে উত্তখানের দেওয়ান বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় দুটি মামলা রয়েছে।

এছাড়া, রাত সাড়ে ৮টার দিকে বোরহানউদ্দিন রাসেলকে বাংলামোটর এলাকায় গ্রেপ্তার করা হয়। রাসেল দুষ্কৃতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত