চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

ভোটদানের সর্বনিম্ন বয়স ১৬ আর প্রার্থীর ২৩ বছর করার প্রস্তাব রাখবে এনসিপি

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভোটদানের সর্বনিম্ন বয়স ১৬ আর প্রার্থীর ২৩ বছর করার প্রস্তাব রাখবে এনসিপি
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স ১৬ বছর আর নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ বছর করার প্রস্তাব রাখবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর রুপায়ন সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, আগামীকাল রোববার জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেওয়া হবে। সেখানে ভোট দেওয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব করবে এনসিপি। গণ-অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনার দাবিও জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা। সারোয়ার তুষার বলেন, এনসিপি মনে করে আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময় পর এই গণপরিষদই আইন সভায় রূপান্তরিত হবে।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ভোটদানের সর্বনিম্ন বয়স ১৬ আর প্রার্থীর ২৩ বছর করার প্রস্তাব রাখবে এনসিপি

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৫

featured Image
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স ১৬ বছর আর নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ বছর করার প্রস্তাব রাখবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর রুপায়ন সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, আগামীকাল রোববার জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেওয়া হবে। সেখানে ভোট দেওয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব করবে এনসিপি। গণ-অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনার দাবিও জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা। সারোয়ার তুষার বলেন, এনসিপি মনে করে আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময় পর এই গণপরিষদই আইন সভায় রূপান্তরিত হবে।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত