চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

আ.লীগের বিচার ও নিবন্ধন বাতিলে আন্দোলন চলবে: নাহিদ ইসলাম

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আ.লীগের বিচার ও নিবন্ধন বাতিলে আন্দোলন চলবে: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি নিয়ে আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২১ মার্চ) রাতে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "জুলাই মাসে ঘটিত হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। খুনিদের বিচারের কার্যক্রম দৃশ্যমান হতে হবে।"

এনসিপির আহ্বায়ক আরও বলেন, "আওয়ামী লীগ এখন গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিবাদী দল। তাদের নিবন্ধন বাতিল করতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।"

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এবং অন্যান্য নেতা-কর্মীরা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আ.লীগের বিচার ও নিবন্ধন বাতিলে আন্দোলন চলবে: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫

featured Image

আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি নিয়ে আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২১ মার্চ) রাতে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "জুলাই মাসে ঘটিত হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। খুনিদের বিচারের কার্যক্রম দৃশ্যমান হতে হবে।"

এনসিপির আহ্বায়ক আরও বলেন, "আওয়ামী লীগ এখন গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিবাদী দল। তাদের নিবন্ধন বাতিল করতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।"

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এবং অন্যান্য নেতা-কর্মীরা।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত