চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

আ.লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার দাবি খেলাফত মজলিসের

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আ.লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার দাবি খেলাফত মজলিসের
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২২ মার্চ) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ১৬৬টি প্রশ্নমালার স্প্রেডশিটের মধ্যে ১৪০টিতে কমিশন একমত পোষণ করেছে। ১০টিতে একমত হয়নি এবং ১৫টিতে আংশিক একমত পোষণ করেছে। একটি বিষয়ে আলোচনা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। খেলাফত মজলিসের মহাসচিব বলেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে, যা ১০ মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব। সংস্কার কার্যক্রমে জাতীয় ঐকমত্য সৃষ্টি করতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয় বৃহস্পতিবার (২০ মার্চ)। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপে বসে কমিশন। এরই ধারাবাহিকতায় শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় খেলাফত মজলিসের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপে নেতৃত্ব দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আ.লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার দাবি খেলাফত মজলিসের

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৫

featured Image
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২২ মার্চ) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ১৬৬টি প্রশ্নমালার স্প্রেডশিটের মধ্যে ১৪০টিতে কমিশন একমত পোষণ করেছে। ১০টিতে একমত হয়নি এবং ১৫টিতে আংশিক একমত পোষণ করেছে। একটি বিষয়ে আলোচনা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। খেলাফত মজলিসের মহাসচিব বলেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে, যা ১০ মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব। সংস্কার কার্যক্রমে জাতীয় ঐকমত্য সৃষ্টি করতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয় বৃহস্পতিবার (২০ মার্চ)। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপে বসে কমিশন। এরই ধারাবাহিকতায় শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় খেলাফত মজলিসের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপে নেতৃত্ব দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত