চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল
অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ মার্চ) বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, "এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয়। সরকারকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।" তিনি আরও বলেন, "সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে, তবে এর জন্য সরকারের নিরপেক্ষ অবস্থান থাকা জরুরি। বিএনপি সবসময় গণতন্ত্র ও সুশাসনের পক্ষে।" তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যখন উপযুক্ত সময় মনে হবে, তখনই দেশে ফিরবেন তারেক রহমান।" সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হোসেন মাহমুদ টুকুসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৫

featured Image
অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ মার্চ) বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, "এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয়। সরকারকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।" তিনি আরও বলেন, "সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে, তবে এর জন্য সরকারের নিরপেক্ষ অবস্থান থাকা জরুরি। বিএনপি সবসময় গণতন্ত্র ও সুশাসনের পক্ষে।" তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যখন উপযুক্ত সময় মনে হবে, তখনই দেশে ফিরবেন তারেক রহমান।" সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হোসেন মাহমুদ টুকুসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত