জনগণের সামনে স্বাক্ষরিত ‘জুলাই সনদ’-এর প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে একটি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং তা জনগণের সঙ্গে করা একটি চুক্তি। জনগণ যে ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার সম্পূর্ণভাবে দায়বদ্ধ।
তারেক রহমান বলেন, “জুলাই সনদের প্রতিটি দফা এবং অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।”
তিনি আরও বলেন, বিয়াম ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে প্রশাসনিক প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কেবল একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং এটি প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্ব বিকাশের একটি দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় অঙ্গীকার।
অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতের প্রশাসনিক নেতৃত্ব গঠনে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে জ্ঞানচর্চা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬