শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

৪৯ দিনেও থামেনি

৭ সপ্তাহ পরও দাপট, ‘হনুমান অংশ’-এর আয় ২৮৬ কোটি

ছবি: ‘হনুমান অংশ’ সিনেমার পোস্টার

প্রেক্ষাগৃহে মুক্তির সাত সপ্তাহ পেরিয়েও দর্শক টানছে ‘হনুমান অংশ’। মুক্তির ৪৯তম দিনেও ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় অব্যাহত রয়েছে।

এদিন ছবিটি ভারতীয় বক্স অফিসে আয় করেছে ২ কোটি ৩০ লাখ রুপি। ফলে ৪৯ দিনে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ২৮৬ কোটি ৯৮ লাখ রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রফিটের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৪৯তম দিনে দেশজুড়ে ৫ হাজার ২৮৩টি শো থেকে এই আয় করেছে ‘হনুমান অংশ’। হিন্দি সংস্করণের টুডি প্রদর্শনীতে এদিন দর্শক উপস্থিতির হার ছিল ১১ দশমিক ৭৩ শতাংশ। সকালে উপস্থিতি ছিল ৭ দশমিক ২৩ শতাংশ, যা দুপুরের শোগুলোতে বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক ৩৮ শতাংশে।

নিট আয়ের পাশাপাশি সিনেমাটির ভারতীয় বক্স অফিসে গ্রস কালেকশনও উল্লেখযোগ্য। ৪৯ দিন শেষে এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৩৮ কোটি ৯২ লাখ রুপি।

সপ্তম সপ্তাহেও ছবিটির আয় পুরোপুরি থামেনি। ৪৩তম থেকে ৪৯তম দিন পর্যন্ত সাত দিনে সিনেমাটি আয় করেছে ৪৩ কোটি ৬০ লাখ রুপি।

সপ্তম সপ্তাহের শুরুতে ছবিটির আয় ছিল আরও বেশি। ৪৩তম দিনে ৫ কোটি রুপি আয়ের পর ৪৪তম দিনে আয় করে ৯ কোটি ৭৫ লাখ এবং ৪৫তম দিনে ১৩ কোটি ৭৫ লাখ রুপি। এরপর ৪৬তম দিনে ৪ কোটি ১৫ লাখ, ৪৭তম দিনে ৪ কোটি ৯০ লাখ, ৪৮তম দিনে ৩ কোটি ৭৫ লাখ এবং ৪৯তম দিনে ২ কোটি ৩০ লাখ রুপি আয় করে সিনেমাটি।

‘হনুমান অংশ’ একটি আধ্যাত্মিক ঘরানার সিনেমা। নিম করোলি বাবা, যিনি মহারাজজি নামেও পরিচিত, তাঁর জীবন ও দর্শন থেকে অনুপ্রেরণা নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক বিশাল চতুর্বেদী।

ছবিতে নিম করোলি বাবার চরিত্রে অভিনয় করেছেন শোভিনাও সত্যা। তাঁর জীবনের ভিন্ন সময়ের চরিত্রে দেখা গেছে ভিহান শেডগেকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চন্দন আনন্দ, পূর্ণিমা তিওয়ারি, অনিল কে রাস্তোগি ও গুলশান পাণ্ডে।

‘হনুমান অংশ’ ২০২৬ সালের ৭ আগস্ট ভারতে মুক্তি পায়।

#বলিউড #হনুমানঅংশ #বক্সঅফিস

চেকপোস্ট

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৭ সপ্তাহ পরও দাপট, ‘হনুমান অংশ’-এর আয় ২৮৬ কোটি

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত