মূল পাতা

আন্তজার্তিক

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিং ‌‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার’ বিতর্কিত হুমকি দিয়েছেন। বুধবার হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতীয় সংবাদপত্রটি তার এমন বক্তব্যকে ‘বিতর্কিত’ হিসেবে দেখিয়েছে। পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় গতকাল মঙ্গলবার অর্জুন সিং সাংবাদিকদের বলছিলেন, ‘আমরা ১৬ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাতের সুযোগ নেই।’

কীভাবে নেবেন- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘যেভাবে নিতে হবে, নিয়ে নেব।’ অর্জুন সিংয়ের এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। 

যদিও ভিন্ন অবস্থান নিয়েছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তার ভাষ্য, ‘বাংলাদেশে যত উত্তেজনা ছড়াবে, সমস্যা হবে, তার ঢেউ আমাদের এখানেও এসে পড়বে। তাছাড়া আমরা প্রতিবেশী দেশের ঘটনায় ব্যথিত হই, আমাদের অর্থনীতিতেও চাপ পড়ে। ফলে কবে বাংলাদেশে শান্তি ফিরে আসবে, আমরা সেই দিকেই তাকিয়ে রয়েছি।’

দিলীপের পরামর্শ, ‘বাংলাদেশে যা হচ্ছে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমরা চাইব, নেতাদের মধ্যে লড়াই না করে তারা যেন সেখানকার মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করেন, সেখানে নতুন বিনিয়োগের কথা ভাবেন।’ 

বিজেপি নেতা অর্জুন সিং পশ্চিমবঙ্গ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিং ‌‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার’ বিতর্কিত হুমকি দিয়েছেন। বুধবার হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতীয় সংবাদপত্রটি তার এমন বক্তব্যকে ‘বিতর্কিত’ হিসেবে দেখিয়েছে। পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় গতকাল মঙ্গলবার অর্জুন সিং সাংবাদিকদের বলছিলেন, ‘আমরা ১৬ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাতের সুযোগ নেই।’

কীভাবে নেবেন- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘যেভাবে নিতে হবে, নিয়ে নেব।’ অর্জুন সিংয়ের এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। 

যদিও ভিন্ন অবস্থান নিয়েছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তার ভাষ্য, ‘বাংলাদেশে যত উত্তেজনা ছড়াবে, সমস্যা হবে, তার ঢেউ আমাদের এখানেও এসে পড়বে। তাছাড়া আমরা প্রতিবেশী দেশের ঘটনায় ব্যথিত হই, আমাদের অর্থনীতিতেও চাপ পড়ে। ফলে কবে বাংলাদেশে শান্তি ফিরে আসবে, আমরা সেই দিকেই তাকিয়ে রয়েছি।’

দিলীপের পরামর্শ, ‘বাংলাদেশে যা হচ্ছে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমরা চাইব, নেতাদের মধ্যে লড়াই না করে তারা যেন সেখানকার মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করেন, সেখানে নতুন বিনিয়োগের কথা ভাবেন।’ 


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত