জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এদেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের রুখে দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
তিনি বলেন, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সন্ত্রাসীরা রাতের আঁধারে পেট্রোল ঢেলে কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয় পুড়িয়ে দিয়েছে, গোপালগঞ্জসহ সারা দেশে অগ্নিকাণ্ড ঘটিয়ে যানবাহনে আগুন দিয়েছে, এনসিপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালিয়েছে। এনসিপি এদেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী সন্ত্রাসীদের রুখে দেবেন, যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন। আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ক্ষমতায় থাকাকালীন ফ্যাসিস্ট, আর এখন সন্ত্রাসী দল।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে বিনা চিকিৎসায় মৃত্যুবরণকারী কাউনিয়ার জুলাই যোদ্ধা বিপ্লব হোসেনের কবর জিয়ারতের পর আখতার হোসেন বলেন, জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধারা বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে জীবন কাটাচ্ছে। কেউ কেউ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। আহত জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের পুনর্বাসন ও মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনারের ব্যবস্থা করতে হবে। জুলাই যোদ্ধাদের মৃত্যুর পর সরকারি ভাতা বন্ধ হয়ে যায়, একজন মুক্তিযোদ্ধার মৃত্যুর পর যেভাবে তার ওয়ারিশগণ সরকারি ভাতা পান, তেমনি ভাবে জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের ভাতা প্রদান অব্যাহত রাখতে হবে। আরও পড়ুনআরও পড়ুনএকটি জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: জামায়াত আমির
তিনি বলেন, শহীদ জুলাই যোদ্ধার পরিবারের যে সদস্যদের নামে ভাতা আসে, তিনি মারা গেলে পরিবারের অন্য কারও নামে আর ভাতার ব্যবস্থা নেই। প্রয়োজনে আইন সংশোধন করে পরিবারের জন্য ভাতা চালু রাখার উদ্যোগ নিতে হবে। এ সময় তিনি বিপ্লব হোসেনের স্ত্রীর হাতে সরকারি অনুদানের ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমির মোস্তাফিজুর রহমান রানা, সাবেক আমির মাওলানা আব্দুস সালাম সরকার, বালাপাড়া ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুর রহিম, ছাত্রশক্তির থানা আহ্বায়ক রাজু আহমেদ প্রমুখ।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৩৫টি মসজিদের সরকারি অনুদানের চেক হস্তান্তর করেন আখতার হোসেন।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

মতামত