শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

হারুন হাওলাদারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, বিএনপির প্রতিবাদ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ হাওলাদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে।অভিযোগ রয়েছে, কিছু ভুয়া (ফেক) আইডি ব্যবহার করে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক ভাষায় মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।দলীয় নেতাকর্মীদের দাবি, হারুন অর রশিদ হাওলাদারের ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। দলীয় সূত্র জানায়, অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

হারুন হাওলাদারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, বিএনপির প্রতিবাদ