সোমবার, ২৯ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

ইন্টেলিজেন্স কংগ্রেস অনুষ্ঠিত

হাবিপ্রবিতে বায়োমেডিকেল এআই ও টেকসই প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক কংগ্রেস

ছবি: চেকপোস্ট

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘International Congress on Biomedical Intelligence, AI Innovation and Sustainable Emerging Technologies (ICBISET-2026)’ শীর্ষক আন্তর্জাতিক কংগ্রেস।

২৯ জুন (সোমবার) বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের ১ম তলার ভার্চুয়াল কনফারেন্স রুমে এই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। IEEE Computer Society-এর হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার (HSTU Student Branch Chapter) এই বিশেষ কংগ্রেসের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জামিল সুলতান এবং একই অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন।

​অনুষ্ঠানটি দুটি পৃথক সেশনে বিভক্ত হয়ে সফলভাবে সম্পন্ন হয়, যার মধ্যে অফলাইন সেশনটি সকাল ১১:০০ টায় এবং অনলাইন সেশনটি সন্ধ্যা ৭:০০ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এই সম্মেলনে সভাপতিত্ব করেন হাবিপ্রবির ইসিই (ECE) বিভাগের সহযোগী অধ্যাপক, IEEE CS BDC-এর রংপুর বিভাগীয় সমন্বয়কারী এবং হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের উপদেষ্টা ড. তানজিনা সুলতানা।

​কংগ্রেসে দেশ ও বিদেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা মূল বক্তা (Keynote Speaker) হিসেবে অংশ নেন। তাদের মধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (BPSC) সদস্য ও বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. এম. সোহেল রহমান, ডুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ও IEEE CS BDC-এর চেয়ারম্যান ড. মো. ওবায়দুর রহমান এবং মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেন সশরীরে ও ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন।

​এছাড়াও আন্তর্জাতিক বক্তা হিসেবে যুক্ত ছিলেন আমেরিকার কলোরাডো স্টেট ইউনিভার্সিটির রিসার্চ অ্যাসোসিয়েট ড. মো. আল আমিন, দক্ষিণ কোরিয়ার কিয়ং হি ইউনিভার্সিটির রিসার্চ প্রফেসর ড. ইরফান উল্লাহ এবং জার্মানির পাডারবর্ন ইউনিভার্সিটির পিএইচডি গবেষক উমাইর কুদুস।

​সম্মেলনে বক্তারা চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও বায়োমেডিকেল ইন্টেলিজেন্সের ব্যবহার এবং ভবিষ্যতের টেকসই প্রযুক্তির বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক দিক নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের আন্তর্জাতিক আয়োজন হাবিপ্রবির শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও বৈশ্বিক গবেষণার পরিধিকে আরও প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#হাবিপ্রবি #কৃত্রিম_বুদ্ধিমত্তা #ICBISET2026

চেকপোস্ট

সোমবার, ২৯ জুন ২০২৬

হাবিপ্রবিতে বায়োমেডিকেল এআই ও টেকসই প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক কংগ্রেস

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত