সোমবার, ০৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বানিয়াচংয়ে পৃথক দুর্ঘটনা

হবিগঞ্জে ভয়াবহ বজ্রপাত ৩ জনের মৃত্যু, আহত ৪

বজ্রপাত। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার (৭ জুন) সন্ধ্যায় এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার কাজীরগাঁও গ্রামের রাহেলা বেগম (৪৫), বাহুবল উপজেলার মিরপুর চকফাজিল গ্রামের রিংকু দেবনাথ (৩০) এবং বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের সুজন মিয়া (১৬)।

স্থানীয় সূত্র জানায়, শায়েস্তাগঞ্জের কাজীরগাঁও গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই রাহেলা বেগমের মৃত্যু হয়।

এদিকে বোনের বাড়িতে বেড়াতে এসে চুনারুঘাটে বজ্রাঘাতে নিহত হন রিংকু দেবনাথ। তিনি ভাগিনা পিযুষ দেবনাথকে নিয়ে একটি বাড়ির ছাদে পানির ট্যাংক পরিষ্কার করছিলেন। বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে দুজনই ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রিংকুকে মৃত ঘোষণা করেন। পিযুষ বর্তমানে চিকিৎসাধীন।

অন্যদিকে বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামে বজ্রাঘাতে চার যুবক আহত হন। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে সুজন মিয়াকে মৃত ঘোষণা করা হয়। আহত সিয়াম মিয়া, হাফিজ উদ্দিন ও পারভেজ মিয়া চিকিৎসাধীন রয়েছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন এবং শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম বজ্রাঘাতে মৃত্যুর ঘটনাগুলো নিশ্চিত করেছেন।

#হবিগঞ্জ #বজ্রপাত #বাংলাদেশ #চুনারুঘাট #শায়েস্তাগঞ্জ #বানিয়াচং

চেকপোস্ট

সোমবার, ০৮ জুন ২০২৬

হবিগঞ্জে ভয়াবহ বজ্রপাত ৩ জনের মৃত্যু, আহত ৪

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার (৭ জুন) সন্ধ্যায় এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার কাজীরগাঁও গ্রামের রাহেলা বেগম (৪৫), বাহুবল উপজেলার মিরপুর চকফাজিল গ্রামের রিংকু দেবনাথ (৩০) এবং বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের সুজন মিয়া (১৬)।

স্থানীয় সূত্র জানায়, শায়েস্তাগঞ্জের কাজীরগাঁও গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই রাহেলা বেগমের মৃত্যু হয়।

এদিকে বোনের বাড়িতে বেড়াতে এসে চুনারুঘাটে বজ্রাঘাতে নিহত হন রিংকু দেবনাথ। তিনি ভাগিনা পিযুষ দেবনাথকে নিয়ে একটি বাড়ির ছাদে পানির ট্যাংক পরিষ্কার করছিলেন। বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে দুজনই ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রিংকুকে মৃত ঘোষণা করেন। পিযুষ বর্তমানে চিকিৎসাধীন।

অন্যদিকে বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামে বজ্রাঘাতে চার যুবক আহত হন। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে সুজন মিয়াকে মৃত ঘোষণা করা হয়। আহত সিয়াম মিয়া, হাফিজ উদ্দিন ও পারভেজ মিয়া চিকিৎসাধীন রয়েছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন এবং শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম বজ্রাঘাতে মৃত্যুর ঘটনাগুলো নিশ্চিত করেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত