শনিবার, ২৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পিকআপ থেকে ৬ বস্তা গাঁজা জব্দ

হবিগঞ্জের মাধবপুরে ৫৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, শনিবার (২৯ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার জগদিশপুর বাজারসংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট বসায় র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

ভোর ৪টা ২৫ মিনিটের দিকে হলুদ ও নীল রঙের একটি পিকআপ থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে চার ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পিকআপে গাঁজা থাকার তথ্য পাওয়া যায়। পরে তাদের দেখানো মতে পিকআপের বডির ভেতরে থাকা ছয়টি প্লাস্টিকের বস্তা থেকে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাচ্চু (৩৭), জাবেদ মিয়া (২৩), মো. বদরুল ইসলাম (৩৮) ও খলিল আহমেদ (২১)। র‌্যাবের দাবি, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের ও জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Image

#হবিগঞ্জ #গাঁজা_উদ্ধার #র‍্যাব৯ #হবিগঞ্জ #গাঁজা_উদ্ধার

চেকপোস্ট

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে ৫৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, শনিবার (২৯ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার জগদিশপুর বাজারসংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট বসায় র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

ভোর ৪টা ২৫ মিনিটের দিকে হলুদ ও নীল রঙের একটি পিকআপ থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে চার ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পিকআপে গাঁজা থাকার তথ্য পাওয়া যায়। পরে তাদের দেখানো মতে পিকআপের বডির ভেতরে থাকা ছয়টি প্লাস্টিকের বস্তা থেকে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাচ্চু (৩৭), জাবেদ মিয়া (২৩), মো. বদরুল ইসলাম (৩৮) ও খলিল আহমেদ (২১)। র‌্যাবের দাবি, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের ও জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত