রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে

হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি

হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে হঠাৎ পেট ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে সারজিস আলমের সুস্থতার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

#বাংলাদেশরাজনীতি #সারজিসআলম #হাসপাতাল

চেকপোস্ট

রোববার, ০৯ আগস্ট ২০২৬

হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে হঠাৎ পেট ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে সারজিস আলমের সুস্থতার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত