হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে হঠাৎ পেট ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে সারজিস আলমের সুস্থতার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।