সোমবার, ০৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আহত তিন এইচএসসি পরীক্ষার্থী

সোনাতলায় মোটরসাইকেল-ভটভটির সংঘর্ষ, এইচএসসি পরীক্ষার্থীসহ ১০ আহত

ছবি : চেকপোস্ট

বগুড়ার সোনাতলা উপজেলায় মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাকুল্যা ইউনিয়নের পাকুল্যা উত্তরপাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বয়ড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজের তিনজন এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে গাইবান্ধার সাঘাটা উপজেলার জন্তিয়ারপাড়া এলাকায় ফিরছিলেন। পথে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ভটভটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী মিল্লাত (১৯), সাবু মিয়া (২২) ও তুহিন মিয়া (১৯) আহত হন। এছাড়া ভটভটির চালক নজরুল ইসলাম (৩২) এবং যাত্রী আজাদুল ইসলাম (৪২), শিউলী বেগম (৩৫), সাইদুর রহমান (২২), জাহিদুল ইসলাম (২৮), বাঁধন মিয়া (২২) ও শামসুল আলম (৪২) আহত হয়েছেন।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাবু মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

#সড়কদুর্ঘটনা #বগুড়া #সোনাতলা

চেকপোস্ট

সোমবার, ০৬ জুলাই ২০২৬

সোনাতলায় মোটরসাইকেল-ভটভটির সংঘর্ষ, এইচএসসি পরীক্ষার্থীসহ ১০ আহত

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

বগুড়ার সোনাতলা উপজেলায় মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাকুল্যা ইউনিয়নের পাকুল্যা উত্তরপাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বয়ড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজের তিনজন এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে গাইবান্ধার সাঘাটা উপজেলার জন্তিয়ারপাড়া এলাকায় ফিরছিলেন। পথে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ভটভটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী মিল্লাত (১৯), সাবু মিয়া (২২) ও তুহিন মিয়া (১৯) আহত হন। এছাড়া ভটভটির চালক নজরুল ইসলাম (৩২) এবং যাত্রী আজাদুল ইসলাম (৪২), শিউলী বেগম (৩৫), সাইদুর রহমান (২২), জাহিদুল ইসলাম (২৮), বাঁধন মিয়া (২২) ও শামসুল আলম (৪২) আহত হয়েছেন।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাবু মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত