বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আর্থিক সচেতনতা নিয়ে আলোচনা

সৈয়দপুর আর্মি ইউনিভার্সিটিতে পুঁজিবাজারে বিনিয়োগ কর্মশালা

ছবি : চেকপোস্ট

শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বাড়াতে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ‘ওয়ার্কশপ অন ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও বিএইউএসটি অ্যাকাউন্টিং ক্লাবের (বিএসি) যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ ও দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম। বিভিন্ন সেশন পরিচালনা করেন সহযোগী অধ্যাপক মো. ফয়সাল আহমেদ খান ও প্রভাষক ইমরান মাহমুদ।

সেশনগুলোতে পুঁজিবাজারের মৌলিক ধারণা, বিনিয়োগের সুযোগ ও ঝুঁকি এবং সচেতন ও দায়িত্বশীল বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুঁজিবাজারের কার্যক্রম ও বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। পুঁজিবাজারবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।

বিএইউএসটির জনসংযোগ কর্মকর্তা মো. শাহ্ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা পুঁজিবাজারের কার্যক্রম এবং বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভের সুযোগ পেয়েছেন।

আয়োজকদের মতে, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের সঙ্গে বাস্তবমুখী দক্ষতার সমন্বয় ঘটানোর পাশাপাশি আর্থিক সচেতনতা বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে ভবিষ্যতে বিনিয়োগ, আর্থিক সিদ্ধান্ত গ্রহণ এবং আর্থিক খাতে পেশাগত সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Image

#সৈয়দপুর #বিএইউএসটি #পুঁজিবাজার

চেকপোস্ট

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সৈয়দপুর আর্মি ইউনিভার্সিটিতে পুঁজিবাজারে বিনিয়োগ কর্মশালা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত