সোমবার, ২০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সামাজিক মর্যাদা নিশ্চিতের দাবি

সৈয়দপুরে ১৪ দফা দাবিতে পৌরসভা ঘেরাও, মজুরি বৃদ্ধির দাবি পরিচ্ছন্নতা কর্মীদের

ছবি : চেকপোস্ট

মাসিক বেতন বৃদ্ধি, দৈনিক হাজিরাভিত্তিক মজুরি বৃদ্ধি এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিতসহ ১৪ দফা দাবিতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা।

রোববার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা পৌরসভা কার্যালয়ে অবস্থান নেন। কর্মসূচিতে সৈয়দপুরের বিভিন্ন হরিজন পল্লীর দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

ঘণ্টাব্যাপী ঘেরাও কর্মসূচিতে বক্তব্য দেন সৈয়দপুর হরিজন বাসফোর সম্প্রদায়ের সভাপতি শ্রী বিজলী রাম বাসফোর, সাধারণ সম্পাদক কালু বাসফোর, শান্ত বাসফোর, জাবেদ বাসফোর, সুমতি বাসফোর, তুতিয়া বাসফোর, অজয় বাসফোর এবং মিঠু বাসফোর।

পরে তারা সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের কাছে লিখিতভাবে ১৪ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সর্বনিম্ন মাসিক বেতন ১৮ হাজার টাকা নির্ধারণ, দৈনিক হাজিরাভিত্তিক কর্মীদের ন্যূনতম ৬০০ টাকা মজুরি, চাকরির নিরাপত্তা, হরিজন কলোনিতে বিনামূল্যে বিদ্যুৎ, পরিবেশসম্মত আবাসন, চিকিৎসা ভাতা, অবসর সুবিধা, লাইফ ইনস্যুরেন্স, মাতৃত্বকালীন ছুটি, বিশেষ রেশনিং ব্যবস্থা, প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী সরবরাহ এবং নিয়োগে হরিজন সম্প্রদায়ের যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার নিশ্চিত করা।

এছাড়া কর্মক্ষেত্রে হয়রানি ও বৈষম্য বন্ধ, সামাজিক মর্যাদা নিশ্চিত এবং কর্মরত অবস্থায় নির্যাতনের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

পৌর প্রশাসক আন্দোলনকারীদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দিলে ঘেরাও কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Image

#সৈয়দপুর #মজুরি_বৃদ্ধি #হরিজন_সম্প্রদায়

চেকপোস্ট

সোমবার, ২০ জুলাই ২০২৬

সৈয়দপুরে ১৪ দফা দাবিতে পৌরসভা ঘেরাও, মজুরি বৃদ্ধির দাবি পরিচ্ছন্নতা কর্মীদের

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

মাসিক বেতন বৃদ্ধি, দৈনিক হাজিরাভিত্তিক মজুরি বৃদ্ধি এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিতসহ ১৪ দফা দাবিতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা।

রোববার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা পৌরসভা কার্যালয়ে অবস্থান নেন। কর্মসূচিতে সৈয়দপুরের বিভিন্ন হরিজন পল্লীর দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

ঘণ্টাব্যাপী ঘেরাও কর্মসূচিতে বক্তব্য দেন সৈয়দপুর হরিজন বাসফোর সম্প্রদায়ের সভাপতি শ্রী বিজলী রাম বাসফোর, সাধারণ সম্পাদক কালু বাসফোর, শান্ত বাসফোর, জাবেদ বাসফোর, সুমতি বাসফোর, তুতিয়া বাসফোর, অজয় বাসফোর এবং মিঠু বাসফোর।

পরে তারা সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের কাছে লিখিতভাবে ১৪ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সর্বনিম্ন মাসিক বেতন ১৮ হাজার টাকা নির্ধারণ, দৈনিক হাজিরাভিত্তিক কর্মীদের ন্যূনতম ৬০০ টাকা মজুরি, চাকরির নিরাপত্তা, হরিজন কলোনিতে বিনামূল্যে বিদ্যুৎ, পরিবেশসম্মত আবাসন, চিকিৎসা ভাতা, অবসর সুবিধা, লাইফ ইনস্যুরেন্স, মাতৃত্বকালীন ছুটি, বিশেষ রেশনিং ব্যবস্থা, প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী সরবরাহ এবং নিয়োগে হরিজন সম্প্রদায়ের যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার নিশ্চিত করা।

এছাড়া কর্মক্ষেত্রে হয়রানি ও বৈষম্য বন্ধ, সামাজিক মর্যাদা নিশ্চিত এবং কর্মরত অবস্থায় নির্যাতনের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

পৌর প্রশাসক আন্দোলনকারীদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দিলে ঘেরাও কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত