মূল পাতা

সারাদেশ

বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ট্যাবলেট জব্দ

সৈয়দপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা

ছবি : চেকপোস্ট

নীলফামারীর সৈয়দপুরে মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকদের জন্য সরবরাহ করা বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ নভেম্বর) দুপুরে শহরের শের-ই বাংলা সড়কে মেসার্স হায়দার ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা। এ সময় সৈয়দপুর থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

অভিযান চলাকালে ফার্মেসিটিতে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের ট্যাবলেট এবং চিকিৎসকদের জন্য সরবরাহ করা বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ট্যাবলেট পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় ফার্মেসির মালিক মো. আব্বাছ আলীকে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ ধারার (ক) ও (গ) উপধারায় ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

#ভ্রাম্যমাণ_আদালত #সৈয়দপুরের_খবর #মেয়াদোত্তীর্ণ_ওষুধ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সৈয়দপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা
0:00 0:00
1.0x
চেকপোস্ট

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সৈয়দপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকদের জন্য সরবরাহ করা বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ নভেম্বর) দুপুরে শহরের শের-ই বাংলা সড়কে মেসার্স হায়দার ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা। এ সময় সৈয়দপুর থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

অভিযান চলাকালে ফার্মেসিটিতে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের ট্যাবলেট এবং চিকিৎসকদের জন্য সরবরাহ করা বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ট্যাবলেট পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় ফার্মেসির মালিক মো. আব্বাছ আলীকে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ ধারার (ক) ও (গ) উপধারায় ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত