নীলফামারীর সৈয়দপুরে অবৈধভাবে পাচারের সময় দুটি অটোভ্যানসহ ৪০ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। জব্দ করা সারের মধ্যে ৩০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা ডিএপি সার রয়েছে। প্রকৃত মালিকের সন্ধান না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সারগুলো সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কামারপুকুর বাজারের পাশে পতিরাম ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। পরে সার বিক্রির মোট ৫১ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে সার পাচারের খবর পেয়ে কৃষি বিভাগের সহযোগীদের নিয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় দুটি অটোভ্যান আটক করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। বিক্রির ৫১ হাজার টাকা উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অটোভ্যান চালক রাশিদুল ইসলাম দাবি করেন, একটি ভ্যানে থাকা ২০ বস্তা ইউরিয়া সার রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ঠেলাঠেলির বাজারের মোস্তাক ট্রেডার্সের। অন্য ভ্যানে থাকা ১০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা ডিএপি সার তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদের।
চালকদের দাবি, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন এলাকার আলহাজ্ব আতিয়ার রহমানের কাছ থেকে সারগুলো কেনা হয়েছে। তবে তাঁরা সারের বৈধ চালান বা ক্রয়সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা ৩০ বস্তা ইউরিয়া সার প্রতি বস্তা ১ হাজার ৩৫০ টাকা এবং ১০ বস্তা ডিএপি সার প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা দরে আগ্রহী কৃষকদের কাছে বিক্রি করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. রাশেদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাজহারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

মতামত