নীলফামারীর সৈয়দপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করেছে স্থানীয় রাজনৈতিক জেলা বিএনপি।
শনিবার (৩০ মে) সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচি বিএনপির স্থানীয় কার্যালয়ে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান। এছাড়া সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক এবং সাবেক এমপি ও সিনিয়র নেতা আলহাজ্ব শওকত চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, উন্নয়ন ও মানুষের কল্যাণে শহীদ জিয়াউর রহমানের আদর্শ আজও অনুপ্রেরণার উৎস। তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর নিকট জান্নাতুল ফেরদাউস কামনা করেন।
এছাড়া নেতারা শহীদ জিয়ার রাজনৈতিক উত্তরসূরী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও সমৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬