রোববার, ১৫ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ব্যবস্থা নেওয়ার কথা পুলিশের

সৈয়দপুরে চলন্ত ইজিবাইক থেকে নারীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

ছবি : চেকপোস্ট

নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ইজিবাইক থেকে আফছানা খাতুন (১৮) নামে এক তরুণীর রেডমি ব্র্যান্ডের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের ইসলামবাগ এলাকার শেরু হোটেলের কাছে এ ঘটনা ঘটে।

স্টেশন থেকে ফেরার পথে অনুসরণের অভিযোগ

ভুক্তভোগী আফছানা খাতুন শহরের উত্তরা আবাসন এলাকার মো. নাদিমের মেয়ে। তিনি জানান, ট্রেনের টিকিট কাটতে সৈয়দপুর রেলস্টেশনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ফোনে কথা বলার সময় চার যুবক তাঁকে অনুসরণ করছিলেন বলে তাঁর দাবি।

পরে বাসায় ফেরার উদ্দেশ্যে ইসলামবাগের শেরু হোটেল এলাকায় একটি ইজিবাইকে ওঠেন তিনি। ওই ইজিবাইকে অন্য কোনো যাত্রী ছিলেন না। এ সময় হঠাৎ এক যুবক তাঁর হাত থেকে টান দিয়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন আফছানা।

চিৎকারে লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ছিনতাইকারীরা

মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর আফছানার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। তাই বিষয়টি তাঁর জানা নেই। অভিযোগ পেলে গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা হবে বলে জানান তিনি।

#নীলফামারী #সৈয়দপুর #মোবাইলছিনতাই

চেকপোস্ট

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সৈয়দপুরে চলন্ত ইজিবাইক থেকে নারীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ইজিবাইক থেকে আফছানা খাতুন (১৮) নামে এক তরুণীর রেডমি ব্র্যান্ডের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের ইসলামবাগ এলাকার শেরু হোটেলের কাছে এ ঘটনা ঘটে।

স্টেশন থেকে ফেরার পথে অনুসরণের অভিযোগ

ভুক্তভোগী আফছানা খাতুন শহরের উত্তরা আবাসন এলাকার মো. নাদিমের মেয়ে। তিনি জানান, ট্রেনের টিকিট কাটতে সৈয়দপুর রেলস্টেশনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ফোনে কথা বলার সময় চার যুবক তাঁকে অনুসরণ করছিলেন বলে তাঁর দাবি।

পরে বাসায় ফেরার উদ্দেশ্যে ইসলামবাগের শেরু হোটেল এলাকায় একটি ইজিবাইকে ওঠেন তিনি। ওই ইজিবাইকে অন্য কোনো যাত্রী ছিলেন না। এ সময় হঠাৎ এক যুবক তাঁর হাত থেকে টান দিয়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন আফছানা।

চিৎকারে লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ছিনতাইকারীরা

মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর আফছানার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। তাই বিষয়টি তাঁর জানা নেই। অভিযোগ পেলে গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা হবে বলে জানান তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত