নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা মোতালেব হোসেন ওরফে হককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে শহরের নিয়ামতপুর চামড়া গুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর সৈয়দপুর থানায় দায়ের করা একটি নাশকতার মামলার আসামি হিসেবে মোতালেব হোসেন হককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মোতালেব হোসেন হকের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। তবে তিনি দীর্ঘদিন ধরে সৈয়দপুরে বসবাস করে আসছেন। তিনি সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া মোতালেব হোসেন হক পেশায় একজন ঠিকাদার ও সংবাদকর্মী বলেও জানা গেছে।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬