ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
বুধবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা কলেজের শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বর্তমান শিক্ষার্থীদের উচ্চশিক্ষার মান নিশ্চিত করা। কিন্তু ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে ২১-২২ সেশনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
তিতুমীর কলেজের দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এম এ মানিক বলেন, দীর্ঘদিন আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও শিক্ষার্থীরা এখনো পূর্ণাঙ্গ সমাধান পাননি। দ্রুত তাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি অভিযোগ করেন, আলোচনা ও মতবিনিময়ের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। শিক্ষার্থীদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচয় ও সুযোগ নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা ২০২১-২২ সেশনসহ সব সেশনের জন্য দ্রুত রোডম্যাপ প্রকাশ এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী একাডেমিক কার্যক্রম শেষ করার দাবি জানান।
ঢাকা কলেজের শিক্ষার্থী মো. হোসাইন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গত কয়েক বছরে শিক্ষার্থীরা নানা বৈষম্যের শিকার হয়েছেন। বিশেষ করে সনদে ‘অ্যাফিলিয়েটেড’ শব্দ যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যের অনুভূতি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষক, প্রশাসনিক কাঠামো ও অন্যান্য প্রস্তুতি রয়েছে। সরকার, ইউজিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাইগ্রেশনের বিষয়ে সম্মত থাকলেও এখনো বাস্তবায়ন হয়নি।
শিক্ষার্থীরা দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্তি এবং একাডেমিক কার্যক্রম শুরুর দাবি জানান।
এদিকে সংবাদ সম্মেলন শেষে তিতুমীর কলেজে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সব সেশনের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। দাবি পূরণ না হলে শিক্ষা ভবন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬