সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ডিও-এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের ‘ক’ সার্কেলের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পশ্চিম নতুনপাড়া এলাকার বাসিন্দা রোপন নাগ (৩০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পানু নাগের ছেলে। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ করা গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত রোপন নাগকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬