বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

সুনামগঞ্জে বসতঘর থেকে ৫ লিটার চোলাইমদ জব্দ, নারী পলাতক

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জয়নগর এলাকায় অভিযান চালিয়ে ৫ লিটার চোলাইমদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় খুকুমনি দাস (৪১) নামে এক নারীকে আসামি করে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি পলাতক ছিলেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের ‘খ’ সার্কেলের একটি দল জয়নগর গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে খুকুমনি দাসের দখলে থাকা বসতঘর থেকে ৫ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এ সময় অভিযুক্ত নারীকে পাওয়া যায়নি।

মামলার আসামি খুকুমনি দাস জয়নগর গ্রামের মৃত সুরেশ রবিদাসের স্ত্রী এবং জননী রবিদাসের মেয়ে। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ক্রমিক নং ২৪(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

#সুনামগঞ্জ #মাদকবিরোধী_অভিযান #চোলাইমদ

চেকপোস্ট

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে বসতঘর থেকে ৫ লিটার চোলাইমদ জব্দ, নারী পলাতক

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জয়নগর এলাকায় অভিযান চালিয়ে ৫ লিটার চোলাইমদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় খুকুমনি দাস (৪১) নামে এক নারীকে আসামি করে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি পলাতক ছিলেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের ‘খ’ সার্কেলের একটি দল জয়নগর গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে খুকুমনি দাসের দখলে থাকা বসতঘর থেকে ৫ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এ সময় অভিযুক্ত নারীকে পাওয়া যায়নি।

মামলার আসামি খুকুমনি দাস জয়নগর গ্রামের মৃত সুরেশ রবিদাসের স্ত্রী এবং জননী রবিদাসের মেয়ে। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ক্রমিক নং ২৪(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত