মূল পাতা

সারাদেশ

সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির পরিদর্শন

শরীফ উদ্দিন
শরীফ উদ্দিন সুনামগঞ্জ প্রতিনিধি::
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির পরিদর্শন
ছবি: চেকপোস্ট

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।

জেলা কমান্ড্যান্টের দিকনির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসী এবং উপজেলা প্রশিক্ষক আল-আমিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে মন্দির পরিচালনা কমিটি, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রতিমা নির্মাণের কারিগরদের সঙ্গে মতবিনিময় করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি প্রতিমা নির্মাণ থেকে শুরু করে পূজা উদ্‌যাপনের শেষ দিন পর্যন্ত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের মধ্যে মোবাইল নম্বর বিনিময় করা হয়।

এ ছাড়া পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের জন্য সুপেয় পানি, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং নিরাপদ আবাসন নিশ্চিত করতে আয়োজক কমিটির প্রতি আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে নিরাপত্তা প্রস্তুতি ও সমন্বিত কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রেখেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির পরিদর্শন
0:00 0:00
1.0x
চেকপোস্ট

রোববার, ২২ নভেম্বর ২০২৬


সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির পরিদর্শন

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।


জেলা কমান্ড্যান্টের দিকনির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসী এবং উপজেলা প্রশিক্ষক আল-আমিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়।


পরিদর্শনকালে মন্দির পরিচালনা কমিটি, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রতিমা নির্মাণের কারিগরদের সঙ্গে মতবিনিময় করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


পাশাপাশি প্রতিমা নির্মাণ থেকে শুরু করে পূজা উদ্‌যাপনের শেষ দিন পর্যন্ত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের মধ্যে মোবাইল নম্বর বিনিময় করা হয়।


এ ছাড়া পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের জন্য সুপেয় পানি, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং নিরাপদ আবাসন নিশ্চিত করতে আয়োজক কমিটির প্রতি আহ্বান জানানো হয়।


সংশ্লিষ্টরা জানান, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে নিরাপত্তা প্রস্তুতি ও সমন্বিত কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রেখেছে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত