শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে শ্রমিক নিরাপত্তার বার্তা, পালিত হলো জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস

গোপালগঞ্জে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তাদের পেশাগত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।শুক্রবার (১ মে) জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারেক সুলতান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. হাবীবুল্লাহ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাস, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, সাংবাদিক বাদল সাহা এবং ফরিদ আহমেদ।মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক এইচ. এম. শাহাদাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রম পরিদর্শক ইখতেখারুল কবীর।আলোচনায় শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যায্য মজুরি, স্বাস্থ্য সুরক্ষা এবং পেশাগত অধিকার নিশ্চিতের দাবি তুলে ধরেন। বক্তারা নিরাপদ ও ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের অধিকার রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

গোপালগঞ্জে শ্রমিক নিরাপত্তার বার্তা, পালিত হলো জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস