সুনামগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা এবং মাদক, জুয়া, চোরাকারবারিসহ বিভিন্ন অপরাধবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (আই অ্যান্ড সিএম) রাখী রাণী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। এ সময় উপস্থিত সুধীজন, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অতিথিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সুনামগঞ্জে মাদক, জুয়া, চোরাকারবারিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
তারা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী ও যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬