দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে ৪২ বিজিবি।
বুধবার (২৭ মে) এক বিবৃতিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে দিন-রাত নজরদারি, টহল ও গোয়েন্দা তৎপরতা কয়েকগুণ বাড়ানো হয়েছে। একই সঙ্গে মাদক, অস্ত্র ও চোরাচালান দমনে কঠোর অভিযানও চালানো হচ্ছে।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।
আসন্ন ঈদকে সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ গরু পাচার ঠেকাতেও কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্তে চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবি সবসময় আপসহীন। ঈদের ছুটিতেও সীমান্ত এলাকায় সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবেন।
তিনি আরও জানান, সীমান্তবর্তী জনগণকে সচেতন করতে নিয়মিত জনসচেতনতামূলক সভা পরিচালনার পাশাপাশি মাইকিং কার্যক্রমও চালানো হচ্ছে।

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬