সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হয়রানি-হুমকি বন্ধে দ্রুত পদক্ষেপের আহ্বান

সিরাজগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন, নিরাপদ কর্মপরিবেশের জোর দাবি

ছবি: চেকপোস্ট

সিরাজগঞ্জে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের প্রেসক্লাব চৌরাস্তা সড়কে এই কর্মসূচির আয়োজন করে সিরাজগঞ্জ জেলা ফারিয়া। এতে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কর্মক্ষেত্রে নানা ধরনের হয়রানি, অনিরাপত্তা ও অপেশাদার আচরণের শিকার হচ্ছেন। তারা জোর দিয়ে বলেন, “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ। তাই তাদের পেশাগত সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও জানান, দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকালে প্রতিনিধিদের বাধা, হুমকি ও অসদাচরণের মুখোমুখি হতে হচ্ছে। এসব ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা।

এসময় অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

#সিরাজগঞ্জ #মানববন্ধন #মেডিকেল_রিপ্রেজেন্টেটিভ

চেকপোস্ট

সোমবার, ১১ মে ২০২৬

সিরাজগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন, নিরাপদ কর্মপরিবেশের জোর দাবি

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সিরাজগঞ্জে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের প্রেসক্লাব চৌরাস্তা সড়কে এই কর্মসূচির আয়োজন করে সিরাজগঞ্জ জেলা ফারিয়া। এতে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কর্মক্ষেত্রে নানা ধরনের হয়রানি, অনিরাপত্তা ও অপেশাদার আচরণের শিকার হচ্ছেন। তারা জোর দিয়ে বলেন, “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ। তাই তাদের পেশাগত সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও জানান, দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকালে প্রতিনিধিদের বাধা, হুমকি ও অসদাচরণের মুখোমুখি হতে হচ্ছে। এসব ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা।

এসময় অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত