সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে নওগাঁর পত্নীতলা উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের অধীন পাঁচটি ইউনিয়ন শাখার নেতাদের কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মো. আবু হোরাইরা (বিল্লা) ও সাধারণ সম্পাদক মো. সনি ইসলাম (বাপ্পি)-এর নির্দেশে দপ্তর সম্পাদক ও সহ-সভাপতি পদমর্যাদার মো. নাঈম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক পদে দায়িত্ব পালনকালে অবহেলার কারণে কেন সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
শো-কজ পাওয়া ইউনিয়ন শাখাগুলো হলো-
নোটিশে দায়িত্বপ্রাপ্ত নেতাদের আগামী ১৬ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে পত্নীতলা উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত জবাব ও ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬