পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দিনাজপুরে ‘চলমান বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে চেরি ফুলের চারা রোপণ করেছেন জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
শুক্রবার (২৫ জুলাই) দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নিজ হাতে চেরি ফুলের চারা রোপণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়, এই কর্মসূচির লক্ষ্য পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সরকারি স্থাপনা ও সড়ককে আরও সবুজ, নান্দনিক ও পরিবেশবান্ধব করে তোলা।
পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কের দুই পাশে রোপণ করা চেরি ফুলের গাছগুলো ভবিষ্যতে বড় হয়ে ফুলে ফুলে সুশোভিত হবে। এতে পথচারীরা উপভোগ করতে পারবেন মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং এলাকায় সৃষ্টি হবে আরও নির্মল ও সবুজ পরিবেশ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে। জেলা পুলিশের এই কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬