মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রামপালে সমন্বয় সভা

শিশু, গর্ভবতী মা ও বয়স্কদের পুষ্টিতে নজর দেওয়ার আহ্বান

ছবি: চেকপোস্ট

বাগেরহাটের রামপালে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিশু, গর্ভবতী মা ও বয়স্কদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি কম মূল্যে সুষম খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় রামপাল মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা ও উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অভিজিৎ সরকার।

এ ছাড়া রামপাল কলেজের অধ্যক্ষ আ. হান্নান, রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রেসক্লাব রামপালের সদস্য সচিব মেহেদী হাসান, ওয়ার্ল্ড ভিশন রামপাল এডিপির ম্যানেজার ফুলি সরকার, প্রোগ্রাম অফিসার ইশিতা বৈরাগীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশু, গর্ভবতী মা ও বয়স্কদের পুষ্টির বিষয়ে আরও বেশি গুরুত্ব দিতে হবে।

তারা আরও বলেন, সবার পুষ্টির চাহিদা পূরণে কম মূল্যে সুষম ও পুষ্টিকর খাদ্য উৎপাদনের দিকে নজর দিতে হবে। একই সঙ্গে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

#রামপাল #পুষ্টি_সমন্বয়_সভা #সুষম_খাদ্য

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শিশু, গর্ভবতী মা ও বয়স্কদের পুষ্টিতে নজর দেওয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

বাগেরহাটের রামপালে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিশু, গর্ভবতী মা ও বয়স্কদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি কম মূল্যে সুষম খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় রামপাল মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা ও উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অভিজিৎ সরকার।

এ ছাড়া রামপাল কলেজের অধ্যক্ষ আ. হান্নান, রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রেসক্লাব রামপালের সদস্য সচিব মেহেদী হাসান, ওয়ার্ল্ড ভিশন রামপাল এডিপির ম্যানেজার ফুলি সরকার, প্রোগ্রাম অফিসার ইশিতা বৈরাগীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশু, গর্ভবতী মা ও বয়স্কদের পুষ্টির বিষয়ে আরও বেশি গুরুত্ব দিতে হবে।

তারা আরও বলেন, সবার পুষ্টির চাহিদা পূরণে কম মূল্যে সুষম ও পুষ্টিকর খাদ্য উৎপাদনের দিকে নজর দিতে হবে। একই সঙ্গে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত