বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন

লাখাইয়ে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু, কৃষকদের নতুন প্রযুক্তির আহ্বান

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলায় ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ)-এর আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুরু হয়েছে।

বুধবার (১ জুলাই) লাখাই উপজেলা হেলিপ্যাড মাঠে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন। উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. আনোয়ারুল হক এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিয়া আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কামাল মিয়া এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশান্ত পাল। আলোচনায় অংশ নেন কৃষি উদ্যোক্তা ও লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন।

বক্তারা বলেন, হাওরবেষ্টিত লাখাই উপজেলা কৃষি উৎপাদনে অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। প্রতিবছর এ উপজেলায় প্রায় ৩৬ হাজার মেট্রিক টন উদ্বৃত্ত ধান উৎপাদিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন উদ্যোগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারের কৃষিবান্ধব নীতির ফলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। জীবিকানির্ভর কৃষি থেকে এখন কৃষকরা বাণিজ্যিক কৃষির দিকে ঝুঁকছেন। একই সঙ্গে জৈব সার, ভার্মিকম্পোস্ট ও নিরাপদ বালাইনাশকের ব্যবহার বাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে।

প্রধান অতিথি ড. মো. মোশাররফ হোসেন বলেন, লাখাইয়ের কৃষি সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে। কৃষকদের সেচ সুবিধা বাড়াতে সেচযন্ত্র বিতরণ এবং ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী গার্ডেন টিলার বিতরণের বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া হাওরাঞ্চলে আগাম বন্যার ঝুঁকি বিবেচনায় আবাদ পদ্ধতিতে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষিপণ্য নিয়ে মোট ১২টি স্টল অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আগামী রোপা আমন মৌসুম উপলক্ষে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

#লাখাই #হবিগঞ্জ #কৃষিপ্রযুক্তিমেলা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

লাখাইয়ে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু, কৃষকদের নতুন প্রযুক্তির আহ্বান

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত