হবিগঞ্জের লাখাই উপজেলায় পৃথক পৃথক মোবাইল কোর্ট অভিযানে মাদকসেবীকে কারাদণ্ড ও নিষিদ্ধ মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে পরিচালিত মোবাইল কোর্টে বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের হাফিজুল মিয়ার ছেলে সিয়ামকে মাদক সেবনের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।
এদিকে একই দিনে দুপুরে মোড়াকরি বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পিরহান মাছ বিক্রির দায়ে মোড়াকরি গ্রামের মৃত দূর্যধন দাসের ছেলে কার্তিক দাসকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫(১) ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বাজার থেকে মালিকবিহীন প্রায় ৯ মন নিষিদ্ধ রাক্ষসী মাগুর মাছ জব্দ করা হয়। পরে পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে জব্দকৃত মাছ মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় লাখাই থানা-পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, দণ্ডপ্রাপ্ত মাদকসেবীকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বুধবার ২২ জুলাই হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬