রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অপহৃত ১৫ বছরের কিশোরী

র‍্যাবের অভিযানে নাবালিকা উদ্ধার, গ্রেপ্তার মূলহোতা

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে অপহরণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি পারভেজ আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। একই অভিযানে তার হেফাজত থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৫, সিপিসি-১ জানায়, শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট উপজেলার মোশরীভূজা জামতলা বাগানপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সিলেট মহানগরের শাহপরাণ (রহ.) থানার কানুগুউল গ্রামের বাসিন্দা পারভেজ আহমেদ (৩০) গ্রেপ্তার হন। তিনি অপহরণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।

র‍্যাবের তথ্যমতে, ভিকটিমের পরিবারের সঙ্গে পূর্ব পরিচয়ের সুযোগ নিয়ে পারভেজ আহমেদ কিশোরীকে বিয়ের প্রলোভনসহ বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করতেন। অভিযোগ রয়েছে, গত ১২ জুলাই সকালে সহযোগীদের নিয়ে একটি নোয়া গাড়িতে এসে কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে যান।

এ ঘটনায় ভিকটিমের বাবা সিলেটের শাহপরাণ (রহ.) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।

অভিযান শেষে গ্রেপ্তার আসামি এবং উদ্ধার হওয়া কিশোরীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তরের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিরাপদ হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

উল্লেখ্য, মামলাটি তদন্তাধীন। অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায়ের আগে অভিযুক্ত ব্যক্তিকে আইনগতভাবে দোষী সাব্যস্ত হিসেবে গণ্য করা হয় না।

#র‍্যাব #চাঁপাইনবাবগঞ্জ #অপহরণমামলা

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

র‍্যাবের অভিযানে নাবালিকা উদ্ধার, গ্রেপ্তার মূলহোতা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে অপহরণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি পারভেজ আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। একই অভিযানে তার হেফাজত থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৫, সিপিসি-১ জানায়, শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট উপজেলার মোশরীভূজা জামতলা বাগানপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সিলেট মহানগরের শাহপরাণ (রহ.) থানার কানুগুউল গ্রামের বাসিন্দা পারভেজ আহমেদ (৩০) গ্রেপ্তার হন। তিনি অপহরণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।

র‍্যাবের তথ্যমতে, ভিকটিমের পরিবারের সঙ্গে পূর্ব পরিচয়ের সুযোগ নিয়ে পারভেজ আহমেদ কিশোরীকে বিয়ের প্রলোভনসহ বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করতেন। অভিযোগ রয়েছে, গত ১২ জুলাই সকালে সহযোগীদের নিয়ে একটি নোয়া গাড়িতে এসে কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে যান।

এ ঘটনায় ভিকটিমের বাবা সিলেটের শাহপরাণ (রহ.) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।

অভিযান শেষে গ্রেপ্তার আসামি এবং উদ্ধার হওয়া কিশোরীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তরের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিরাপদ হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

উল্লেখ্য, মামলাটি তদন্তাধীন। অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায়ের আগে অভিযুক্ত ব্যক্তিকে আইনগতভাবে দোষী সাব্যস্ত হিসেবে গণ্য করা হয় না।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত