বাগেরহাটের রামপালে র্যাব-৬-এর অভিযানে আনুমানিক ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি মাহিন্দ্রা গাড়ি থেকে মাদকের চালান জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় রামপাল উপজেলার ফয়লা বাজার চৌরাস্তা মোড়ে অভিযান চালানো হয়। এ সময় মাহিন্দ্রা গাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৫ কেজি গাঁজা উদ্ধার এবং ইব্রাহিম তালুকদার (২৩) নামে এক যুবককে আটক করা হয়।
আটক ইব্রাহিম তালুকদার বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা এবং মিলন তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, খুলনা র্যাব-৬-এর অপারেশন সদস্যরা তথ্য পান যে, ফেনী থেকে রামপালের উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান আসছে। এরপর অভিযান চালিয়ে মাদকসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত গাঁজা রামপাল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে আটক ইব্রাহিমকে আদালতের মাধ্যমে বাগেরহাটে পাঠানো হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬