রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নগদ অর্থ ও চাল বিতরণ

রামপালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল সরকারি সহায়তা

ছবি: চেকপোস্ট

বাগেরহাটের রামপালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর ২টায় রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আনিছুর রহমান।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে স্থানীয় ইউপি সদস্যা হেনারা বেগম, মাহফুজুর রহমান ও ফিরোজ মাঝি বক্তব্য দেন। তারা নদীভাঙনে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে দুর্যোগকালীন সময়ে সরকারি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

একই সঙ্গে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘমেয়াদি ও টেকসই পুনর্বাসনে ভবিষ্যতে আরও সহযোগিতা দেওয়ার দাবি জানান তারা।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

#রামপাল #সরকারি_সহায়তা নদীভাঙন

চেকপোস্ট

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রামপালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল সরকারি সহায়তা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

বাগেরহাটের রামপালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর ২টায় রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আনিছুর রহমান।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে স্থানীয় ইউপি সদস্যা হেনারা বেগম, মাহফুজুর রহমান ও ফিরোজ মাঝি বক্তব্য দেন। তারা নদীভাঙনে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে দুর্যোগকালীন সময়ে সরকারি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

একই সঙ্গে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘমেয়াদি ও টেকসই পুনর্বাসনে ভবিষ্যতে আরও সহযোগিতা দেওয়ার দাবি জানান তারা।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত