সোমবার, ২৯ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণ

রাঙামাটির আল আমিন মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: চেকপোস্ট

প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাঙামাটির বনরূপা আল আমিন ইসলামিয়া ফাজেল মডেল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সারা দেশের মতো রাঙামাটিতেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী। তিনি বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সেন্টারের চেয়ারম্যান অ্যাডভোকেট মোখতার আহমেদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এ উদ্যোগে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সেন্টারের ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুল আলীম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, অভিভাবক জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক মাওলানা ইসমাঈল, শরিফুল ইসলাম, কাকলি আক্তার, গভর্নিং বডির সদস্য মনসুরুল হক, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মোনাফসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।

বক্তারা বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্ব দিতে হবে।

কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। শেষে পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

Image

#রাঙামাটি_সংবাদ #বৃক্ষরোপণ #সবুজবাংলাদেশ

চেকপোস্ট

সোমবার, ২৯ জুন ২০২৬

রাঙামাটির আল আমিন মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাঙামাটির বনরূপা আল আমিন ইসলামিয়া ফাজেল মডেল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সারা দেশের মতো রাঙামাটিতেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী। তিনি বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সেন্টারের চেয়ারম্যান অ্যাডভোকেট মোখতার আহমেদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এ উদ্যোগে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সেন্টারের ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুল আলীম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, অভিভাবক জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক মাওলানা ইসমাঈল, শরিফুল ইসলাম, কাকলি আক্তার, গভর্নিং বডির সদস্য মনসুরুল হক, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মোনাফসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।

বক্তারা বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্ব দিতে হবে।

কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। শেষে পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত