চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাদক, ছিনতাই ও বিভিন্ন সামাজিক অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় রহনপুর আম বাজার চত্বরে রহনপুর আম চাষি ও আম ব্যবসায়ী সমিতি এবং সর্বস্তরের সাধারণ মানুষের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, রহনপুর ১৬ বিজিবির প্রতিনিধি কামাল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, মাদক, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করছে এবং তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে। রহনপুরের ঐতিহ্য ও ব্যবসায়িক পরিবেশ রক্ষায় এসব অপকর্মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সাধারণ জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মাদক ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় রহনপুর আম চাষি ও আম ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে অপরাধমুক্ত সমাজ গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬